শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহরুখের ‘ব্রহ্মাস্ত্র’ দৃশ্যের চিত্রায়ণ ‘আয়রন ম্যানে’র মতো : অয়ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১ বার

শাহরুখ খান মানেই ম্যাজিক। রুপালি পর্দায় বলিউড বাদশার ক্ষণিকের উপস্থিতিও যে তাক লাগাতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত ‘ব্রহ্মাস্ত্র’। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শাহরুখের ‘বানরাস্ত্র’-তে মজেছেন দর্শকরা। ‘আয়রন ম্যান’ ছবিতে যে ধরনের ভিডিয়ো গ্রাফিক ব্যবহৃত হয়, তেমনটাই হয়েছে শাহরুখের ‘বানরাস্ত্র’ দৃশ্যে। এমনটাই বললেন পরিচালক।রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত এই ছবি বক্স অফিসে তুফান তুলেছে। যদিও ছবির চিত্রনাট্য নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। তবে শাহরুখের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছে। বিশেষত, ‘বানরাস্ত্র’ দৃশ্য। এই প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘‘আপনি যদি খুব ভাল করে দেখেন, তা হলে বুঝবেন ওই দৃশ্যটা আয়রন ম্যানের মতো করে তৈরি হয়েছে। আমরা ভেবেছিলাম, বিজ্ঞানের দুনিয়ায় বানরাস্ত্রের অস্তিত্ব সবসময় থাকবে। সে কারণেই ওঁকে (শাহরুখ) বিজ্ঞানীর চরিত্রে দেখিয়েছি।

বানরাস্ত্র’-এর দৃশ্যের শ্যুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ ছিল বলে জানিয়েছেন অয়ন। শ্যুটিংয়ের সময় মজা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ‘বানরাস্ত্র’ দৃশ্যে শাহরুখের ‘স্পিন-অফ’ নিয়ে মেতে রয়েছেন দর্শকরা। এই ছবিতে মোহন ভার্গব নামে এক বিজ্ঞানীর চরিত্রে ক্যামিও করতে দেখা গিয়েছে কিং খানকে।প্রসঙ্গত, বলিউডের বড় বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবির বাজেট ৪১০ কোটি টাকা। ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে ‘রণলিয়া’ জুটির এই ছবি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্বে মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে তা নিয়ে এখন থেকেই দর্শক মহলে কৌতূহলের উদ্রেক তৈরি হয়েছে। শাহরুখকে পরের পর্বে আরও বেশি সময়ের জন্য দেখা যাবে কি না, সে নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories