শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফ্ল্যাট বিক্রি করে কত টাকা পেলেন অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ বার

ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় ফ্ল্যাটটি ৬ কোটি টাকায় বিক্রি করলেন। ‘খিলাড়ি’র ফ্ল্যাটটি কিনেছেন সঙ্গীত পরিচালক ডাবু মালিক ও তাঁর স্ত্রী জ্যোতি।সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছরের আগস্ট মাসে ফ্ল্যাট বিক্রির লেনদেন হয়। অক্ষয়ের ফ্ল্যাটটির কার্পেট এলাকা ১২৮১ বর্গ ফুটের। ব্যালকনি ৫৯ বর্গ ফুটের। ২০১৭ সালের নভেম্বর মাসে ৪.১২ কোটি টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন ‘আক্কি’।

চলতি বছরের জানুয়ারি মাসেই ৭.৮৪ কোটি টাকায় পশ্চিম খার এলাকায় একটি সম্পত্তি কেনেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে ওরলির লোধা এলাকায় ৪.৮৫ কোটি টাকার আরও একটি সম্পত্তি কিনেছিলেন। একাধিক সম্পত্তিতে তাঁর বিনিয়োগ রয়েছে। ভারতে সবচেয়ে বেশি যাঁরা কর দেন, তাঁদের মধ্যে অন্যতম অক্ষয়।নব্বইয়ের দশকের শুরু থেকে বলিউড শাসন করছেন অক্ষয়। শাহরুখ-সলমন-আমির— এই তিন খানের রাজত্বের মধ্যেও নিজস্ব জায়গা তৈরি করেছেন ‘খিলাড়ি’। একের পর এক সুপারহিট ছবি তাঁর ঝুলিতে। তিন দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্দা কাঁপাচ্ছেন অক্ষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories