শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যে বিভীষিকার মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না : গৌরী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ বার

গত বছর শাহরুখ-পুত্র আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাঁর মা গৌরী খানই প্রথম মুখ খুলেছিলেন। ১৭ বছর পর আবার করণ জোহরের কফির আড্ডায় এলেন খ্যাতনামী অন্দরসজ্জা শিল্পী। সপ্তম সিজনের ১২তম পর্বে গৌরীর সঙ্গী হয়েছিলেন মাহীপ কপূর এবং ভাবনা পান্ডে।মুম্বাইয়ের প্রমোদতরী থেকে আরিয়ান গ্রেফতার হন। মাদক-কাণ্ডে জেল হয় তাঁর। পরে জামিনে মুক্তি পান। তারও পর বেকসুর খালাস। এই সময়ের ঝড় সামলে গৌরী এখন কেমন আছেন? খোঁজ নিয়েছিলেন করণ। শাহরুখ-পত্নীকে বললেন, “শুধু পেশাগত ভাবে নয়, ব্যক্তিগত ঝড়ঝাপটাও অনেকটাই গেল। তোমরা যতটা শক্ত ছিলে, সেটাও কুর্নিশ করার মতো। আমি জানি পরিবার হিসাবে, মা-বাবা হিসাবে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন ছিল। আমরা সবাই যেমন একই পরিবারের সদস্য, আমার মনে হয় আমিও তোমার সন্তানদের অভিভাবকের মতো। কিন্তু গৌরী, আমি তোমাকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেখেছি। অন্য যে সব পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের তুমি কি কিছু উপদেশ দিতে চাও?

জবাবে গৌরী বললেন, “সত্যিই তাই। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তার চেয়ে খারাপ কিছু হতে পারে না। মা হিসাবে, অভিভাবক হিসাবে কঠিন দিন দেখেছি। কিন্তু আজ, যেখানে দাঁড়িয়ে আছি, পরিবার হিসাবে আমাদের বন্ধন অনেক দৃঢ়। প্রত্যেকে প্রত্যেককে খুব ভালবাসি। পরিবার-পরিজনের ভালবাসাও পেয়েছি অনেক, যা আগে উপলদ্ধি করিনি। তাঁরাই আমাদের এই ঝড় সামলে উঠতে সাহায্য করেছেন।”২০২১ সালের অক্টোবর মাসে মুম্বইতে মাদক পাচার-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। সেই থেকে দুঃসময় শুরু হয়েছিল খান পরিবারের। তবে উপযুক্ত প্রমাণের অভাবে চলতি বছর আরিয়ানকে নির্দোষ ঘোষণা করায় ছাড়া পেয়েছেন তিনি।খারাপ সময় পেরিয়ে উঠে আরিয়ান এখন মন দিয়েছেন বলিউডে কেরিয়ার তৈরিতে। অভিনয় নয়, পরিচালনায় থাকতে চান তিনি। তবে তৈরি হয়ে তবেই সে কাজে হাত দেবেন। তার আগে লিখছেন চিত্রনাট্য। খুব শীঘ্রই তাঁর লেখা গল্পে সিরিজ তৈরি হবে বলিউডে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories