শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল : তনুশ্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার

‘মি টু’ আন্দোলনে শামিল হয়ে বলিউডের অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলায় তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছেন যে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যখন ছিলেন তিনি, তার গাড়ির ব্রেক একাধিক বার খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি দুর্ঘটনার কবলে পড়ে আহতও হয়েছিলেন। সুস্থ হয়ে উঠতে বেশ কয়েক মাস লেগেছিল তার।

এতেই শেষ নয়! বিষ খাইয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তনুশ্রী। তিনি দাবি করেছেন, এক পরিচারিকা ছিলেন তার বাড়িতে। সেই সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন তিনি। তনুশ্রীর সন্দেহ, জলে কিছু মিশিয়ে দেওয়া হত।অতীতে তনুশ্রী বলেছিলেন, তার ভাল-মন্দ কিছু হয়ে গেলে, তার দায় বর্তাবে অভিনেতা নানা পটেকর ও বলিউডের মাফিয়া বন্ধুদের উপর।প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে গর্জে উঠেছিল বলিপাড়া। বিশিষ্ট অভিনেতা নানা পটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে খুনের চেষ্টার অভিযোগ জানিয়ে যেভাবে সরব হলেন তনুশ্রী, তাতে এই পর্বে নয়া মাত্রা যোগ করল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories