শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি এখন আর বাসা থেকে বের হতে পারবেন না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ বার

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হতে যাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই জানান এ খবর। পরিবারের লোকেরা খুশির এই খবরটি জানার পর বাসা থেকে মাহিকে বাইরে না-যেতে নিরুৎসাহিত করছেন। এমনকি শুটিং করতে কষ্ট হলে সে কাজ আপাতত না-করারও পরামর্শ দিয়েছেন তারা।  

স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গেলে মাহি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিশ্চিত হন। এরপর থেকেই বদলে গেছে তার প্রতিদিনের রুটিন। সাধারণত প্রতিটি নারী এ সময় সতর্ক হয়ে চলাফেরা করেন। বিষয়টি নিয়ে মাহি বলেন, এখন তো বাসা থেকেই বের হওয়া নিষেধ। কোনোরকম নড়াচড়া করতে দিচ্ছে না বাসার লোকজন।

সবকিছু ঠিকঠাক থাকলে ছয়-সাত মাসের মধ্যে মাহি মা হবেন বলেও জানান। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ে করেন মাহি। তাদের সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে। কয়েক মাস আগে স্বামীকে নিয়ে ওমরাহ পালন করে এসেছেন এই নায়িকা। দেশে ফিরে বেশ কয়েকটি সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে গত দুই সপ্তাহে ‘আশীর্বাদ’ ও ‘লাইভ’ নামে মাহির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘বুবুজান’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories