শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দর্শক আমাকে অন্যভাবে খুঁজে পাবেন: প্রভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার

মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের ঘোড়দৌড় প্রতিযোগিতায় তাকে এখন আর পাওয়া যায় না। ধীরেসুস্থে কাজ করছেন তিনি। এবার নতুন একটি নাটকে কাজ করলেন এই অভিনেত্রী।

‘ব্ল্যাক কফি’ শিরোনামে একক এ নাটকে একজন খ্যাতনামা মডেল-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে অভিনয় করেছেন জাহের আলভী। জহির করিম রচিত এ নাটক পরিচালনা করেছেন ফয়জুল করিম রথি।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ধনাঢ্য পরিবারের এক ছেলের সঙ্গে পরিচয় হয় প্রভার। সেই পরিচয় প্রেম ও বিয়েতে রূপ নেয়। ভালোবেসে ঘর বাঁধলেও তাদের জীবনে ঝড় আসে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এ নাটক প্রসঙ্গে প্রভা বলেন—‘নাটকটির গল্প খুবই হৃদয়স্পর্শী, যা আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশকিছু কাজ করেছি। তবে এবারের গল্পে দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন।

একক নাটকে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন প্রভা-জাহের। এ জুটির রসায়ন নিয়ে পরিচালক বলেন, ‘প্রভা বেশ সিনিয়র ও পাকা অভিনেত্রী, তবে জাহের আলভীর সঙ্গে তার জুটি আমার প্রত্যাশার জায়গাটা পূরণ করেছে। আশা করছি, দর্শক নাটকটি উপভোগ করবেন। উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories