শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘আহারে জীবন’ নিয়ে চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ বার

চার বছর পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার সিনেমার নাম ‘আহারে জীবন’। আহারে জীবন সিনেমায় পূর্ণিমাকে দেখা যাবে দোলা চরিত্রে। ছবিটি পরিচালনা করবেন ছটকু আহমেদ।

এ নিয়ে পূর্ণিমা বলেন, শ্রদ্ধেয় ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং সিনেমায় আমাকে দোলা চরিত্রে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এতে আরো যারা অভিনয় করবেন, বলা যায় প্রত্যেকেই ছটকু ভাইয়ের ভীষণ প্রিয় শিল্পী। তাছাড়া গল্পটাও চমত্কার। সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। সব মিলিয়েই আসলে ভেবেচিন্তে সিনেমাটির কাজ করতে যাচ্ছি। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলাম। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা। তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনা মহামারির প্রকোপ শুরু হয়। তখন অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক কিছু বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে চারপাশ। এমনকি মানুষজনও ঘর থেকে বের হচ্ছিল না। সেই সময়কার পরিস্থিতি নিয়েই ‘আহারে জীবন’ ছবির গল্প।  

২০২১-২২ সালের সরকারি অনুদানে আহারে জীবন ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে। এ সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন তাজু কামরুল। অন্যদিকে, ছটকু আহমেদের পরিচালনায় প্রথম সরকারি অনুদানের সিনেমা এটি।  তিনি বলেন, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা ও ঢাকার আশপাশেই সিনেমাটির শুটিং করব। ছটকু আহমেদ সর্বশেষ নায়ক মান্নাকে নিয়ে ‘প্রতিবাদী মাস্টার’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।আহারে জীবন সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গে আরো আছেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর প্রমুখ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটিতে সর্বশেষ অভিনয় করেছেন পূর্ণিমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories