শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম দিনে কত আয় করল ‘ব্রহ্মাস্ত্র’ ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ বার

দীর্ঘ পাঁচ বছর শুটিং। এরপর নানা কারণে মুক্তির তারিখ পেছানো। সবকিছুর পর অবশেষে মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে শুরুটা বেশ ভালোই করেছে এই সিনেমা।শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভারতের প্রায় ৫ হাজার পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায়। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহও ছিল বেশি। মুক্তির আগেই প্রায় ২৩ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর মুক্তির প্রথম দিনে শুধু হিন্দি বক্স অফিসেই সিনেমাটি আয় করেছে ৩৫-৩৬ কোটি রুপি। পাশাপাশি দক্ষিণী বক্স অফিসে আরো ৯-১০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা, যা ছুটির দিন ছাড়া মুক্তি পাওয়া রণবীরের সিনেমায় প্রথম দিনের আয়ের বিবেচনায় রেকর্ড। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

যদিও শুক্রবার মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এর ভিএফএক্স নিয়ে সবাই প্রশংসা করলেও গল্প নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিন ভাগে মুক্তি দেওয়া হবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। রণবীর-আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories