শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামাকাপড় নিলামে তুলছেন শ্রীলেখা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ বার

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রায়ই কারণে-অকারণে বেফাঁস মন্তব্য করেন। এ কারণে মাঝে মাঝেই সংবাদের শিরোনামে উঠে আসেন টালিউডের এই ‘ড্রামা কুইন’। তবে এবার অদ্ভুত এক কাণ্ড করেছেন তিনি।সাধারণত উৎসব-আয়োজনের আগে সবাই শপিং করে ঘরভর্তি করেন। কিন্তু শ্রীলেখা করলেন উল্টো কাজ। তার ঘরের আলমারি ফাঁকা। সব জামাকাপড় বিছানার উপর জড়ো করেছেন তিনি।

শ্রীলেখা জানিয়েছেন সারমেয় সন্তানদের জন্য একটি ফান্ড তৈরি করতে চান। এ কারণে জামাকাপড় নিলামে বিক্রি করতে চান। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন টালি অভিনেত্রী।অভিনেত্রী লিখেছেন, “অনেক ভেবে দেখলাম, অত জামাকাপড় আমার প্রয়োজন নেই। কিছু-কিছু নিলাম (পড়ুন অকশন) করব, কেমন হবে? একবার পরা, একবারও না পরা অনেক পোশাক, শাড়ি আছে আমার। যেই টাকা উঠবে (‘যদি ওঠে’, প্রশ্ন তুলেছেন শ্রীলেখা), সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও।” এছাড়া কিছু জামা ‘স্বপ্নের পাঠাশালা’কে দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।ক’দিন পরই পুজা। আর উৎসবের আগে তারকার এই অভিনব উদ্যোগ নেয়ায় সবাই প্রশংসা করছেন তার। পশুপাখিদের প্রতি প্রেম থাকা মানুষের এমনভাবা স্বাভাবিক। অনেকেই নিজ সন্তানের মতো করেই ভালোবাসেন পশুপাখিদের।শ্রীলেখা সারমেয়দের জন্য অনেক লড়াই করেছেন। এখনো লড়াই করছেন। তার আবাসনে সারমেয়দের খাওয়া নিয়ে একাধিকবার আপত্তি উঠেছে। কটূক্তির শিকারও হয়েছেন। তবুও থেকে থাকেননি। আর এবার তার উদ্যোগকে অনেক ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্লীরা সাধুবাদ জানাচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories