রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কোহলি ফর্মে ফেরায় যা লিখলেন আনুশকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার

সবাইকে আনন্দের সাগরে ভাসিয়ে রাজার মতোই ফিরেছেন বিরাট কোহলি।  ক্রিকেটে তার রাজসিক প্রত্যাবর্তন হয়েছে বলা চলে। সিরিজে নিজেদের শেষ টি-টোয়েন্টিতে পেয়েছেন সেঞ্চুরির দেখা।এটি বিরাট কোহলির ৭১তম সেঞ্চুরি। স্বামীর এমন প্রত্যাবর্তনে খুশির বন্যায় ভাসছে স্ত্রী আনুশকা। কারন খারাপ সময়ে কোহলিওর পাশাপাশি আনুশকাকে শুনতে হয়েছে নানা কটূ কথা।

কোহলি ফর্মে ফেরায় উচ্ছ্বাসিত আনুশকা তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ‘সবকিছুতে তোমার পাশে আছি’।এদিকে ম্যাচ শেষ হওয়ার পর নিজের এই সেঞ্চুরি আনুশকা আর মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন বিরাট। ম্যাচ শেষে এক সাক্ষাতকারে কোহলি বলেছেন, গত আড়াই বছর আমি অনেক কিছু শিখেছি। আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। আমি আমার আংটি চুম্বন করেছি। আসলে আপনি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন, কারণ একজন ব্যক্তি আমার জন্য সব কিছু উৎসর্গ করেছে। আর সেটা হলো অনুশকা। এই সেঞ্চুরিটি তাকে এবং আমাদের মেয়ে ভামিকার জন্যই।তিনি আরও বলেন, খারাপ সময়ে নিজের কাছের মানুষ পাশে থাকলে সাহস বেড়ে যায়। আমি হতাশ ছিলাম না। আমি ছয় সপ্তাহের ছুটিতে ছিলাম। এটা আমাকে আলাদা সাপোর্ট দিয়েছে। আমি সতেজ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, আমি কতটা ক্লান্ত ছিলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories