শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অঞ্জলির ভাইরাল এমএমএস নিয়ে এবার মুখ খুললেন উরফি জাভেদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ বার

কিছুদিন আগে ছোট একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। যেখানে ক্যামেরার সামনে দুই যুবক-যুবতীকে অশ্লীল কাজে মগ্ন দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় শুরু হয়। অনেকেরই দাবি, ভিডিওতে থাকা যুবতীর মুখের গড়ন দক্ষিণী অভিনেত্রী অঞ্জলি অরোরার মতো। তাতেই রটে যায় ওই যুবতী অঞ্জলি। শুরু হয় কুৎসা ছড়ানো। এমনকি সোশ্যালে ট্রল ও কটাক্ষেরও শুরু হয় তাকে নিয়ে।এবার সেই অঞ্জলির পাশে দাঁড়ালেন বলিউডের মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উরফির ভাষ্যমতে, ধরে নেয়া যাক ভিডিওর মানুষটি অঞ্জলি। কিন্তু ও নিশ্চয়ই প্রকাশ্যে আনতে চায়নি ভিডিওটি। সে জঘন্য একটি অপরাধের শিকার। যৌনসঙ্গমের সময়ে সে যদি স্বেচ্ছায় তৈরি করে থাকে ভিডিওটি এবং কোনোভাবে ছড়িয়ে পড়ে তাহলেও অন্যায়ের শিকার। সেটা কেন বুঝতে পারছেন না আপনারা?

অঞ্জলি একাধিকবার সংবাদমাধ্যমে জানিয়েছেন— এমএমএসের যুবতী এবং তিনি এক নন। তবুও তাকে নিয়ে জোর চর্চা চলছেই। অন্যদিকে উরফিকেও প্রায়ই তার ফ্যাশনের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়।উরফির মতে, যারা অন্যায়ের শিকার, ভারতে তাদেরই দোষী বলে দাগিয়ে দেয়া হয়। একজন মেয়ে ধর্ষণের শিকার হলে তার জামাকাপড়ের দোষ দেয় মানুষ।তিনি ‘কাঁচাবাদম’ গানের মডেলকে নিয়ে বলেন, অঞ্জলির উপর দিয়ে ঝড় বয়ে গেছে। ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হওয়া খুব সহজ বিষয় নয়।‘কাঁচাবাদাম’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে রাতারাতি ভাইরাল হন অঞ্জলি। এরপর ‘লক আপ’-এ অংশগ্রহণের পর জনপ্রিয়তা আরও বেড়ে যায় তার। ইতোমধ্যে একাধিক মিউজিক ভিডিওতে কাজও করেছেন তিনি। কিন্তু এমএমএস কাণ্ডের কারণে ক্যারিয়ারে যেন বিশাল ধাক্কা লাগে তার! তারপরও সব ভুলে আবার ঘুরে দাঁড়িয়েছেন অঞ্জলি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories