রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

শতরানের পর মাঠে দাঁড়িয়ে স্ত্রীকে ধন্যবাদ বিরাটের, উত্তর দিলেন অনুষ্কাও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ বার

এশিয়া কাপে বিরাট কোহলী দু’টি অর্ধশতরান করেছিলেন, বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে শতরানও করে ফেললেন। আড়াই বছর অপেক্ষার পর শতরান। মাঠেই তাঁর মুখে স্বস্তির হাসি দেখা গেল। তিনি ধন্যবাদ জানিয়েছেন, তাঁর স্ত্রী আনুষ্কা এবং মেয়ে ভামিকাকে। উত্তর দিলেন বলিউড অভিনেত্রীও।
দুবাইয়ের মাঠে ৬১ বলে ১২২ রান করেন বিরাট। ওপেন করতে নেমে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর শতরানের দাপটে ২১২ রান তোলে ভারত। আফগানিস্তানকে ১০১ রানে হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় তারা। যদিও এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছেন ভারত। ম্যাচ শেষে বিরাটের শতরানের ছবি পোস্ট করেন আনুষ্কা। সেই সঙ্গে তিনি লেখেন, ‘তোমার সঙ্গে সব সময়, সব কিছুর মধ্যে তোমার পাশে থাকব।
শতরানের পর আনুষ্কার পাশে থাকার কথাই বলেন বিরাট। ইনিংসের মাঝে ৭১টি আন্তর্জাতিক শতরানের মালিক বলেন, “অনেক কিছু চলছিল। দলে ফেরার সময় প্রত্যেকে স্বাগত জানিয়েছিল এবং আমি যে ভাবে খেলতে চাই, সে ভাবেই খেলতে বলেছিল। বাইরে থেকে অনেকে অনেক কথাই বলছিল। আমরা পাত্তা দিইনি। শতরানের পর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান এক জন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী আনুষ্কা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।”
আনুষ্কা যদিও বৃহস্পতিবার দুবাইয়ে ছিলেন না। তিনি রয়েছেন ইংল্যান্ডে। কিন্তু খোঁজ রেখেছিলেন স্বামীর খেলার। ম্যাচ শেষ হতেই তাই চলে এল তাঁর বার্তা। বিরাট রান না পাওয়ার সময় বার বার আক্রমণ করা হয়েছে আনুষ্কাকে। বাদ দেওয়া হয়নি তাঁর মেয়েকেও। বিরাটের রান না পাওয়ার জন্য তাঁর স্ত্রী, মেয়েকে আক্রমণ করার প্রতিবাদও করেছেন অনেকে। কিন্তু কুরুচিকর মন্তব্য থেমে থাকেনি। সেই সব কিছুর উত্তর বৃহস্পতিবার মাঠেই দিলেন বিরাট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories