শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাসিম শাহের ভিডিও শেয়ার করে কী বোঝাতে চাইলেন উর্বশী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ বার

আবারও ট্রোল বাহিনীর তোপের মুখে পড়েছেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাওটেলা। পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের একটি ভিডিও শেয়ার করার পর থেকেই ট্রোলের শিকার হচ্ছেন তিনি। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ওই ভিডিও শেয়ার করেন তিনি।নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুবাই স্টেডিয়ামে বসে ভারত ও পাকিস্তানের একটি খেলা উপভোগ করছেন উর্বশী। সেখানেই পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহের কয়েক ঝলক দেখা যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন আতিফ আসলামের ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’।

ওই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ট্রোলের শিকার হন উর্বশী। ভারতের জাতীয় দলের খেলোয়াড় রিশভ পন্থের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল বলিউডের এই নায়িকার। কিন্তু সম্প্রতি দুই জনের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে।গত আগস্টে একটি জনপ্রিয় বিনোদন পোর্টালকে উর্বশী বলেছিলেন, ‘আরপি’ নামে একজন তার সঙ্গে দেখা করার জন্য একটি হোটেলের লবিতে ১০ ঘণ্টা অপেক্ষা করেছেন। ওই পুরোটা সময় তিনি ঘুমিয়ে ছিলেন। কিন্তু এত দীর্ঘ সময় অপেক্ষা করানোর কারণে তার খারাপ লেগেছে বলে জানান তিনি।ওই সাক্ষাৎকার সামনে আসতেই রিশভের সঙ্গে যোগসূত্র তৈরির চেষ্টা করে অনুরাগী ভক্তরা। পরে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রিশভ লিখেন, এটা হাস্যকর যে কিভাবে মানুষজন শুধু সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনামে আসার জন্য সাক্ষাৎকারে মিথ্যা বলে। দুঃখজনক যে কিছু লোক খ্যাতি এবং নামের জন্য পিপাসু হয়। ঈশ্বর তাদের মঙ্গল করুন। কয়েক ঘণ্টা পর অবশ্য এটি ডিলিট করে ফেলেন রিশভ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories