শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার মন্দিরে ঢুকতে দেওয়া হলো না রণবীর-আলিয়াকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার

শিব মন্দিরে আশীর্বাদ নিতে যান ‘রণলিয়া’। সঙ্গে ছিলেন ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়। মন্দিরের কাছে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন দুই তারকা। হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা তাদের মন্দিরে ঢুকতেই দেয়নি।২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার প্রোমোশনের সময় একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ারের। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে পরিচিত আমি। মটন, পায়া এবং গোমাংসও ভালোবাসি। গোমাংসের বড় ভক্ত আমি।’

সম্প্রতি রণবীরের সেই মন্তব্য নেটমাধ্যমে ফের ভাইরাল হয়। এর জের ধরে তাঁর নতুন সিনেমাও বয়কট করারও আওয়াজ উঠেছে।রণবীর-আলিয়ারা মহাকালেশ্বর মন্দিরে আসার আগেই বজরং দলের স্থানীয় নেতা অঙ্কিত জিন্দল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রণবীর-আলিয়াকে আমরা মন্দিরে ঢুকতে দেব না। রণবীর বলেছিলেন, গোমাংস খাওয়া ভালো। যারা এই ধরনের চিন্তাভাবনা করেন, তাদের মহাকালেশ্বর মন্দিরে কোনো ভাবেই ঢুকতে দেওয়া হবে না।এদিন আলিয়া, রণবীর, অয়ন মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বজরং দলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।সংবাদ সংস্থা এএনআই-কে উজ্জয়িনীর পুলিশ কর্তা ওম প্রকাশ মিশ্র বলেন, রণবীর, আলিয়ারা আসবেন বলে আগে থেকেই ভিআইপি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মহাকালেশ্বর মন্দিরে। রণবীর কাপুররা মন্দিরে পৌঁছাতেই বেশ কিছু লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।শেষ পর্যন্ত রণবীর মন্দিরে ঢোকেননি। ঢোকেননি আলিয়াও। একমাত্র অয়নই মন্দিরে ঢুকে পুজো দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories