মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

ফারুকীর সাথে ডিপজলের নতুন অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ বার

সিনেমা নিয়ে সেন্সরে আটকে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে কাজ থামিয়ে রাখেননি। নিয়মিত বিজ্ঞাপনচিত্র বানাচ্ছেন। কিছু দিন আগেই তার নির্মিত বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী ও জিয়াউল হক পলাশ। এবার নতুন চমক দিলেন ফারুকী। তার নির্মাণে দেখা যাবে ঢাকাই সিনেমার সফলতম খলনায়ক ডিপজলকে। এটিও বিজ্ঞাপন প্রজেক্ট। নির্মিত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর জন্য। এতে ডিপজলের সঙ্গে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।  

জানা গেলো, রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বিজি প্রেস মাঠে চিত্রটির শুটিং শুরু হয়। চলে সারা দিন। কাজের ফাঁকে ডিপজলের সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারুকী। সেই ছবি সোশাল হ্যান্ডেলেও পোস্ট দেন নির্মাতা। ডিপজলের প্রশংসা করে ক্যাপশনে লেখেন, ‘বাংলা সিনেমার লাউড অ্যাকটিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাকটর্স।’ফারুকীর পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হয় ডিপজলের সঙ্গে। তিনি বলেন, ‘এটি আমার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। আজ শুটিং শেষ হয়েছে। ডাবিং বাকি আছে। আর কাজটি করে নতুন এক অভিজ্ঞতা হলো। ভালো লেগেছে।’জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে। এরপর এটি প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেল ও অন্তর্জালে।প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী দুটি নতুন সিনেমা সম্পন্ন করে রেখেছেন। এরমধ্যে একটি হলো ‘শনিবার বিকেল’। যেটি সেন্সর বোর্ডে গত সাড়ে তিন বছর ধরে আটকে আছে। সে কারণে ‘নো ল্যান্ডস ম্যান’ নামের আরেকটি সিনেমা শেষ করে মুক্তির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories