মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

প্রযোজককে বিয়ে করলেন জনপ্রিয় তামিল অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার

প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরনকে বিয়ে করেছেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।বিয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নবদম্পতি। ইনস্টাগ্রামে বিয়ে ছবি প্রকাশ করে মহালক্ষ্মী লিখেছেন, আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।

এ জুটিকে চলচ্চিত্র ও টিভি নাটকে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন। রবীন্দ্ররের প্রযোজনায় একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমাটির নাম ‘বিদিয়াম বারাই কাথিরু’। ওই সিনেমার শুটিংয়েই তাদের পরিচয়। আর তা শেষ পর্যন্ত গড়াল প্রেম ও বিয়েতে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।প্রসঙ্গত, উপস্থাপক হিসেবে ২০০০ সালের পর টিভিতে আত্মপ্রকাশ ঘটে মহালক্ষ্মীর। পরবর্তীতে নাটকে অভিনয় শুরু করেন তিনি। তামিল টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মধ্যে একজন মহালক্ষ্মী। তিনি ‘বাণী রানী’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কাল’, ও ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories