শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেহায়া’ ছবিতে জুটির প্রথম ঝলক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৪ বার

যেমনটা কথা দিয়েছিলেন, হয়েছেও ঠিক তেমনটাই। ছোট পর্দার জনপ্রিয় জুটি প্রতীক সেন এবং সোনামণি সাহাকে এ বার বড় পর্দায় নিয়ে আসতে চলেছেন প্রযোজক রানা সরকার।  ছবির নাম ‘বেহায়া’। পরিচালক মৈনাক ভৌমিক। এ কথা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সকলে। এ বার সামনে এল নতুন ছবিতে প্রতীক, সোনামণিদের প্রথম লুক।সোনামণি যেন ঠিক পাশের বাড়ির মেয়ে। আর চশমা পরে ভোলবদল প্রতীকের। নতুন অবতারে সামনে এলেন ছোট পর্দার এই জনপ্রিয় জুটি। সঙ্গে বাড়তি পাওনা প্রিয়াঙ্কা সরকারের এই নতুন অবতার। ‘হ্যালো’ ওয়েব সিরিজের পর আবারও নিজের লুক নিয়ে পরীক্ষা করতে দেখা গেল তাঁকেও। যদিও ছবির সম্পর্কে এখনও কিছু বলতেই রাজি নন প্রযোজক-পরিচালকের কেউ-ই।

এ প্রসঙ্গে সোনামণি তিনি বলেন, “ধারাবাহিক ‘মোহর’-এর সৌজন্যে দর্শক আমাদের জুটিকে দিয়েছে বিপুল ভালবাসা। বড় পর্দায়ও যে তার অন্যথা হবে না, তেমনটাই বিশ্বাস আমার। নিজেদের নতুন ভাবে দেখার জন্য আমি খুবই উত্তেজিত। আর এই লুকটাও আমার দারুণ লেগেছে।”এই ছবিতে প্রতীক সোনামণি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শক দেখবেন প্রিয়াঙ্কা সরকারকে। আগামী মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। যেহেতু প্রতীক এবং সোনামণি দু’জনেই নিজেদের ধারাবাহিক নিয়ে ব্যস্ত তাই সময় বার করা কিছুটা কঠিন হয়ে পড়ছে।‘বেহায়া’ প্রসঙ্গে আগেই আনন্দবাজার অনলাইনকে প্রতীক বলেছিলেন, “আমি বরাবর পরিচালকের অভিনেতা। আমাকে পরিচালক যা বলেন সেটাই করতে ভালবাসি। এখানেও তা-ই করব।” প্রতি বারের মতো এ বারও মৈনাকের ক্যামেরায় নতুন ভাবে ফ্রেমবন্দি হবে শহর কলকাতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories