শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩ খানকে এক ছবিতে নেওয়ার সামর্থ্য আছে ? প্রশ্ন শাহরুখের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৭০ বার

শেষ কয়েক দশক ধরে বলিপাড়ায় তাদেরই সাম্রাজ্য। শাহরুখ খান, আমির খান, সালমান খান। তাঁদের কেরিয়ারের শুরুও মোটামুটি একই সময়ে। কিন্তু এত বছরেও তিন খানকে একসঙ্গে দেখেননি দর্শক। ইন্ডাস্ট্রি এই তিন স্তম্ভকে একসঙ্গে দেখার অপেক্ষায় অনেকেই।মুম্বাইয়ে একটি শো-তে উঠে আসে তিন খানের একসঙ্গে কাজ করার প্রসঙ্গ। এমনই এক প্রশ্ন করে বসেন কিং খানের এক ভক্ত। তাঁর প্রশ্ন ছিল, শাহরুখ, আমির, সালমানকে একসঙ্গে কবে বড় পর্দায় দেখা যাবে? তখনই মজার ছলে উত্তর দেন নায়ক। 

শাহরুখ বলেন, “প্রযোজক এবং পরিচালকদের আমাদের তিন জনকে একসঙ্গে ছবিতে নেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই কাজ করব। আর আমাদের তিন জনেরই তিন রকমের কাজের অভ্যাস এবং নানা চাহিদা। সেগুলি সহ্য করতে পারলেই কাজ করব আমরা।”প্রসঙ্গত, আমির-সালমানকে একই ছবিতে দেখেছে দর্শক। আবার অন্য দিকে শাহরুখ-সালমানও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিরও লম্বা তালিকা রয়েছে। শেষ আমিরের ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে কিং খানকে দর্শক দেখেছে ক্যামিও চরিত্রে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories