শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিঠাই’-এ পরিবর্তন, সৌমিতৃষার জীবনে ঝড় তুলতে আসছেন অরিজিতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬৫ বার

সদ্য শেষ হয়েছে ‘আয় তবে সহচরী’। কয়েক দিন কাটতে না কাটতেই নতুন অবতারে আসতে চলেছেন বরফির মামি রেণুকা ওরফে অরিজিতা মুখোপাধ্যায়। তাঁকে এত দিন বিভিন্ন চরিত্রে দেখে এসেছেন দর্শক। এ বার ‘মিঠাই’-এর জীবনে ঝড় তুলতে আগমন হতে চলেছে তাঁর। এক কাউন্সিলের চরিত্রে দেখা যাবে তাঁকে। নাম প্রমিলা লাহা।আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় অরিজিতার সঙ্গে। 

তিনি বলেন, “হ্যাঁ, মিঠাইয়ে আবারও নেতিবাচক চরিত্রে আমাকে দেখবেন দর্শক। যদিও সরাসরি মিঠাইয়ের জীবনে সমস্যা তৈরি করতে আমার আগমন হচ্ছে না। মোদক পরিবারের সঙ্গে অবশ্যই ঘাত-প্রতিঘাত হবে।”শনিবার থেকে শুরু হয়েছে অরিজিতার শ্যুটিং। গল্পে ওমি অগ্রবালের কাণ্ডের পর আবারও চেনা ছন্দে ফিরেছে মোদক পরিবার। তবে সেই শান্তি বেশি দিনের নয়। আসতে চলেছেন প্রমিতা লাহা মিঠাইয়ের জীবনে নতুন ঝড় তুলতে।অরিজিতাকে আগেও বিভিন্ন ধারাবাহিকে দেখেছেন দর্শক। ‘ফেলনা’, ‘গোধূলি আলাপ’, ‘মেঘে ঢাকা তারা’— তাঁর ঝুলিতে অগুনতি ধারাবাহিক। এ ছাড়াও সদ্য ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। ‘মিঠাই’ ছাড়াও এই মুহূর্তে একটি সিরিজের কাজের কথা চলছে আরিজিতার, সঙ্গে আছে ‘ডাল বাটি চুরমা’র ডাবিং।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories