শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জি লে জারা’র শ্যুটিং আপাতত বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৬৭ বার

ঠিক এক বছর আগের কথা প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফকে নিয়ে ছবি তৈরির ঘোষণা করেছিলেন ফারহান আখতার। ঘোষণার পর থেকেই দর্শকমহলে ‘জি লে জারা’ ছবি ঘিরে উন্মাদনা ছিল। তিন নায়িকাকে একসঙ্গে দেখার উত্তেজনা। তবে এক বছর হয়ে গিয়েছে, কিন্তু শুরু হয়নি ছবির শ্যুটিং। এরই মধ্যে এল আরও এক নতুন খবর। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর আপাতত স্থগিত এই ছবির শ্যুটিং।অনেক দিন ধরেই প্রশ্ন ছিল দর্শক মনে, কবে শুরু হবে শ্যুটিং? আর কবেই বা মুক্তি পাবে? অবশেষে মিলল উত্তর। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল সূত্রে জানানো হয়েছে, সদ্য মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্য দিকে, আলিয়া ভাটও সন্তানসম্ভবা। এই মুহূর্তে দু’জনেরই পরিবারকে সময় দেওয়া খুবই প্রয়োজন। তাই দুই নায়িকার কথা ভেবে প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্ত।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির মতোই এই ছবিও তিন বন্ধুর গল্প বলবে। সঙ্গে অবশ্যই থাকবে ‘রোড ট্রিপ’। এই অবস্থায় আলিয়ার শ্যুটিং করা মোটেই সম্ভব নয়। তাই আপাতত স্থগিত ছবির শ্যুটিং।এরই মধ্যে বলিপাড়ায় গুঞ্জন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও মা হতে চলেছেন। যদিও নায়িকার তরফ থেকে এখনও কোনও উত্তর মেলেনি। কিছু দিন আগেই শেষ করেছেন ‘টাইগার ৩’-এর শ্যুটিং। আর কয়েক দিনের প্রচার মধ্যে শুরু করবেন তাঁর নতুন ছবি ‘ফোন ভূত’-এর। যে ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories