সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :

যশোরের শার্শায় বিস্কুট খেয়ে মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৬

যশোরপ্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৯৭ বার

যশোরের শার্শায় খোলা বাজারের বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার আরো ৬ ছাত্র আহত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের নারায়নপুর আশরাফুল মাদারিস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলো। পরে বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেয়া বিস্কুট খাওয়ার পরে ছাত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।
বিস্কুট কিনে দেয়া মাদ্রাসাছাত্রের দুলাভাই রাসেল আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাভারন বাজারের ফুটপথ থেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম। পরে শুক্রবার বিকেলে সংবাদ পাই, সেই বিস্কুট খেয়ে আমার শালাসহ সাতশিশু অসুস্থ্য হয়ে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমী মাদ্রাসার ৭ ছাত্রকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মাহিন নামের এক ছাত্রের মৃত্যু হয়। এছাড়া, অপর এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
শার্শা থানার ওসি মামুন খান জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নিহত শিশুকে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories