শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আরিয়ানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন গৌরি খান !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭০ বার

বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে প্রায় একমাস কারাবন্দি ছিলেন। বিষয়টি নিয়ে বলিপাড়ায় অনেক হইচই পড়েছিল। যদিও সেই মামলায় ইতোমধ্যে ক্লিনচিট পেয়েছেন তারকাপুত্র। তবুও বিষয়টি নিয়ে যেন চুপচাপ রয়েছেন শাহরুখ-গৌরুী। কিন্তু এবার সন্তানের মাদককাণ্ড নিয়ে নীরবতা ভেঙে কথা বলতে যাচ্ছেন মা গৌরী!বলিউড পরিচালক করণ জোহরের সঙ্গে খান পরিবারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ—বিষয়টি সবারই জানা। শোনা যায়, বলিউড বাদশাহকে ভাইয়ের মতো দেখেন করণ, আর গৌরিকে বোনের মতো। এমনকি আরিয়ান যখন কারাবন্দি তখনও শাহরুখ-গৌরির পাশে ছিলেন করণ।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বের সম্পর্কের খাতিরে ‘কফি উইথ করণ’ এর ৭ সিজনে অতিথি হয়ে হাজির হতে যাচ্ছেন গৌরী। ইতোমধ্যে এই এপিসোডের শুটিং হয়েছে। আর এই অনুষ্ঠানে ছেলে আরিয়ানের মাদককাণ্ড নিয়ে যদি তিনি কথা বলেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই।করণের এই এপিসোডে রণবীরের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাই নয়, আরও অনেক তারকাই প্রযোজকের এই অনুষ্ঠানে এসে ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য প্রকাশ করেছেন। তেমনি গৌরিও ছেলের বিষয়ে কথা বলেছেন বলে জানা গেছে। তবে ঠিক কী বলেছেন, কতটা বলেছেন তা এপিসোডটি প্রচার হওয়ার পরই জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories