শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে তথ্য নেই: জয়সোয়াল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কিনা, সে বিষয়ে ভারতের কাছে এখনো কোনো হালনাগাদ তথ্য নেই। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলন সামনে রেখে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ হয়েছে কিনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন কিনা। তিনি অংশ না নিলে তার পরিবর্তে কে অংশ নিতে পারেন, সে বিষয়েও জানতে চান ওই সাংবাদিক।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।
এর আগে গত ১৪ আগস্ট এক ব্রিফিংয়ে জয়সোয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে ভারত আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে এ আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রিফিংয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে ভারত সরকারের কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।
আরেক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কোনো ‘ব্যাক চ্যানেল’ আলোচনা চলছে না। দেশে ফিরে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা চান বলেও জানিয়েছেন। এ বিষয়ে তিনি ভারত সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছেন কিনা। জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়েও তার কিছু জানা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories