শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক হোসেন।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও জনগণের কল্যাণে দলের ভূমিকা এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের প্রতি নেতাকর্মীদের ঐক্য ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে প্রবাসেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা প্রবাসে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ছাড়াও সহ-সভাপতি মোহাম্মদ হোসেন সুমন, বাবুল হোসেন, মোহাম্মদ শাহ আলম, এমরান হোসেন তালুকদার, ফারুক হোসেন, মোক্তার হোসেন, আলমগীর মজুমদার, এরশাদ মোল্লা, মো. শাহ আলম ও ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও মাহামুদুল হাসান কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
এ ছাড়া মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জাতীয়তাবাদী আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories