শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী রুশ কালো তালিকায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬৮ বার

রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে মস্কো। ওশেনিয়ার দেশ দুটির প্রধানমন্ত্রীকে রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এর আগে ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে।অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের দুই প্রধানমন্ত্রী ছাড়াও এই দু দেশের একাধিক মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।এএফপির খবরে বলা হয়েছে—রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের এবং নিউজিল্যান্ডের ১৩০ জনের নাম রয়েছে।এ ছাড়া ‘বেপরোয়া রুশভীতি’ এবং পশ্চিমা দেশগুলোকে আনুগত্যের সঙ্গে অনুসরণ করায় অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে রাশিয়া।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। ওই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ হবে। সে তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

এ ছাড়া রাশিয়ার প্রতি বিরূপ মনোভাব জাগিয়ে তুলতে যারা সহায়তা করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বরে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
খবর এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories