সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

শোক সংবাদ: সাংবাদিক স্বপন মিয়া আর নেই

নরসিংদী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৭২ বার

নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক, সাপ্তাহিক নরসিংদী তথ্য পত্রিকার বার্তা সম্পাদক ও শিবপুর অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক  স্বপন মিয়া (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বেলা সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় নিজ বাড়ি বাড়ৈআলগীর গ্রামের পাশে বাড়ৈআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তেলিয়া মাদ্রাসার পাশে সামাজিক কবর স্থানে তার দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক স্বপন মিয়ার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল ও শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  উল্লেখ্য,স্বপন মিয়া গত ২১ জানুয়ারি-২০২২, ব্রেন স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ এপ্রিল বুধবার বেলা সোয়া একটায় তিনি মারা যায়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories