মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি হওয়ার সম্ভাবনা : সিএএবি চেয়ারম্যান জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ আটক পদ ছাড়লেন স্টারমার, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে রণক্ষেত্র: বিক্ষোভের মুখে সংসদ ভবন ছাড়লেন মোদি

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে সাংবাদিকদেরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এসব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে নির্ভুলভাবে যাচাই করা অপরিহার্য।
শুক্রবার দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
ফারুক ওয়াসিফ বলেন, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ফ্যাক্ট চেকিংকে তিনি সময়ের অপরিহার্য দক্ষতা উল্লেখ করে বলেন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, এআই সাংবাদিকের বিকল্প নয়; বরং তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও সংবাদ প্রস্তুতিতে এটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে প্রাপ্ত প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই প্রকাশ করতে হবে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশলও শেখানো হয়| প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপিরাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories