শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বিড়ি চাইতেই বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে হত্যা !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩০৯ বার

বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। পুলিশ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম : সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, হাওড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারে রাতের বেলায় বেশ কিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। রাত ১২টার দিকে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাওয়ের সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গণ্ডগোল বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতি শুরু হয়। ঠিক সেই সময়ই রাগের মাথায় বাঁশ আর ইট দিয়ে রঞ্জিত ও মুসলিকে মারতে থাকেন রাজু। দু’জনই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই রাত ১টার দিকে চিকিৎসকরা মুসলি রাওকে মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি বৈষ্ণব মল্লিক লেনে।
পুলিশ জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে মুসলির। আহত অবস্থায় রঞ্জিত সিংহ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রঞ্জিতের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই রাজু রাওকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories