টঙ্গীতে আটোরিক্সা কারখানায় তৈরি ও বিক্রি অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমান করেছে বিআরটিএ ভ্রামমান আদালত। গতকাল রোববার টঙ্গীর চেরাগ আলী, কাঠালদিয়া এলাকার অবৈধ আটোরিক্সা পার্টস কারখানায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম, সাজ্জাদুল হাসান।
এসময় বিশ্ব ওলি অটো পার্টস কারখানার মালিক সামিমকে ১০হাজার টাকা ও মোহনা অটো পার্টস কারখানার মালিক মনিরুল ইসলামকে ১০ হাজার টাক করে দুই প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ ইন্সপেক্টর ফয়েজ আহম্মেদ, পেশকার আবু রাইহান, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, এসআই উৎপল, বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোরিক্সা অটোবাইক সার্ভিস লিমিটেড এর গাজীপুর জেলা ও মহানগরের ম্যানেজার কামাল আহমেদ প্রমুখ ।
Leave a Reply