বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

টঙ্গীতে টিকা নিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩০৭ বার

টঙ্গীতে করোনার টিকা নিতে এসে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত ওই শিক্ষার্থীর নাম ফরহাদ (১৬)। তিনি টঙ্গীর এরশাদ নগর ৬ নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকায় মোস্তফার ছেলে। ফরহাদ টঙ্গীর দত্তপাড়া চানকিরটেক এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে করোনার প্রথম ডোজ (ফাইজার) নিতে আসে ওই শিক্ষার্থী। হটাত সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাঁকে উদ্ধার করে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ও পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ওই শিক্ষার্থী টিকা গ্রহণ করতে এসে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মকবুল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিকা দিতে এসে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্র পরিদর্শন করেছি। টিকা নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিল সে। মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories