মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কঙ্গনা ও অনিল কাপুরকে নিয়ে নতুন গুঞ্জন!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার

৩৮ বছরের দাম্পত্য জীবন তাঁদের। প্রায় চার দশকের সেই সম্পর্কে ইতি টানতে চলেছেন অনিল কাপুর। সুনীতা কাপুরের সঙ্গে বিয়ে ভেঙে এবার বলিউড তারকা নাকি গাঁটছড়া বাঁধবেন কঙ্গনা রানাউতের সঙ্গে! এমনই বিচিত্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে টিনসেল টাউনে। অনেক সংবাদমাধ্যমই এহেন সম্ভাবনার কথা শোনাচ্ছে। স্বাভাবিক ভাবেই যা শুনে চোখ কপালে কাপুর ভক্তদের। কিন্তু সত্যিই কি ৬৪ বছরের অভিনেতা এই বয়সে এসে নতুন ইনিংস খেলতে চাইছেন? ব্যাপারটা কী?খোলসা করেই বলা যাক। এমন কোনও পরিকল্পনা আদৌ নেই অনিল কাপুরের। যা রটেছে তা স্রেফ রটনাই। সত্যের থেকে তা বহু যোজন দূরে। কিন্তু তাহলে কেন এমনটা রটল? আচমকা বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইনে’র সঙ্গে কীভাবে জড়িয়ে গেল ‘ঝাকাস’ অনিল কাপুরের নাম?

আসলে এর পিছনে রয়েছেন করণ জোহর! না সরাসরি তিনি এমন কিছু রটাতে যাননি। কিন্তু তাঁর বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর সিজন ৩-এর এক এপিসোড থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।নয় নয় করে এক দশকেরও বেশি সময়ের পুরনো এই এপিসোড। যা প্রথম সম্প্রচারিত হয়েছিল ২০১০ সালের ১২ ডিসেম্বর। সেই পর্বে অতিথি হিসেবে এসেছিলেন অনিল কাপুর, কঙ্গনা রানাউত ও সঞ্জয় দত্ত। সেখানেই করণ মজা করে অনিলের কাছে জানতে চান, কার জন্য তিনি সুনীতার সঙ্গে তাঁর এতদিনের সম্পর্কে দাঁড়ি টানতে পারেন। উত্তরে অনিলও রসিকতা করে কঙ্গনার দিকে আঙুল তোলেন এবং তাঁর নাম বলেন। যা শুনে করণের সরস টিপ্পনী, ”কঙ্গনা, এটা জেনে তোমার উদ্বিগ্ন হওয়া উচিত।” সেই কথা শুনে হেসে কুটিপাটি হন কঙ্গনাও।গোটা অনুষ্ঠান থেকে কেবল এই অংশটুকুর ভিডিও আচমকাই ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ছোট্ট ভিডিওই ছড়িয়ে দিয়েছে অনিল-কঙ্গনার বিয়ের খবর! অবশ্য এমন গুঞ্জন বলিউডে নতুন নয়। তারকাদের নিয়ে নানা গসিপ মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে আলোর বেগে। তবে যত দ্রুত ছড়ায় তা মিলিয়ে যেতেও সময় নেয় না। কেননা ততদিনে তার জায়গায় এসে জোটে কোনও অন্য গুঞ্জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories