বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

হাবিব-উন-নবী খান সোহেলের রত্নাগর্ভা মায়ের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৩৪ বার

হাবিব-উন-নবী খান সোহেলের রত্নাগর্ভা মমতাময়ী মা বেগম আক্তার বানু আর নেই ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে শুক্রবার বিকেল ৪ টায় মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারিরীক জটিলতায় ভূগছিলেন।

তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সংগঠনের কেন্দ্র্রীয়, জেলা ও থানা র্পযায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাযা আজ রাত ৯:৩০টায় হলি ফ্যামিলি হাসপাতালে এবং দ্বিতীয় জানাযা আগামীকাল শনিবার রংপুরে অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories