আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার অভিযোগে করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।এদিন শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানি মৃধা। গণঅভ্যুত্থান চলাকালে তার পায়ে ৫টি গুলি লেগেছিল। সাক্ষ্য […]

ভোররাতে র‌্যাবের অভিযান, ২০ মামলার আসামি টুনটুন গ্রেপ্তার

মোহাম্মদপুরে অভিযান চালিয়ে হত্যাসহ ২০ মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-২ জানায়, গ্রেপ্তার টুনটুন নিজেও একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ৬ থেকে ৭টি হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার […]

যুক্তরাষ্ট্র-চীনের নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন, শুল্ক ১০ শতাংশ কমালো ওয়াশিংটন

দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের চুক্তি হয়ে গেছে।ট্রাম্প জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। এর মাধ্যমে চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা […]

টানা চার দফা কমে একলাফে বাড়ল ৮৯০০ টাকা, আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা চার দফা কমার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকেই নতুন এ দাম […]

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ, দোয়া চাইলেন স্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় অবশ্য মাঠের বাইরেই আছেন রিয়াদ। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে […]

বিগ বস ১৯-এ সালমান খানের পারিশ্রমিক কত

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ শুরু হওয়ার পর থেকেই আলোচনা থামছে না সালমান খানের পারিশ্রমিক ও তার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে। কেউ বলছেন, ‘উইকএন্ড কা বার’–এর পর্বগুলো সঞ্চালনার জন্য সালমান নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুূপ। আবার অনেকে দাবি করছেন সালমান কিছু প্রতিযোগীর প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। এবার এসব গুঞ্জনের জবাব দিয়েছেন অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেগি।ঋষি […]

মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগে সহঅভিনেত্রীকে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন সতীশ শাহ

ভারতের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তার দীর্ঘদিনের সহঅভিনেত্রী ও বন্ধু রত্না পাঠক শাহকে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন। কাজের সূত্র ধরেই সতীশের রত্না পাঠক শাহর বন্ধুত্ব।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায় সতীশ মৃত্যুর মাত্র ৩ ঘন্টা আগে রত্নাকে হোয়াটসঅ্যাপ মজার বার্তা […]

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ করেন তারা।বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহিদ […]

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩ নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি

জাতিসংঘের ‘Youth as Catalysts of Change’ শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি। বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে তে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের মো. নওসাদ আলী, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শেখ সাকিবুর রহমান ও […]

নিবন্ধন পেলো ‘প্রবাস কথা’

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করা প্রবাসীদের বিশেষায়িত নিউজ পোর্টাল ‘প্রবাস কথা’ এখন সরকারি নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যম। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নিবন্ধন অনুমোদন করা হয়।সরকারি নিবন্ধনের মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো বলে […]