শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা ‘অনাবাসিক প্রার্থীতা- মানি না, মানবো না’, ‘রেসিডেন্ট না অ্যালোটম্যান্ট- রেসিডেন্ট, রেসিডেন্ট’, ‘হলের ভোটার হলে হলে- হল কেন বাহিরে যাবে’, ‘প্রশাসনের প্রহসন- মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মো. আজহারুল রহমান বলেন, প্রশাসন একটি খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসন মিস করেছে তা হলো হল সংসদ নির্বাচনে প্রার্থী এবং ভোটার উভয়কেই অবশ্যই আবাসিক হতে হবে। হলের সাধারণ সমস্যাগুলো যারা হলে থাকে, কেবল তারাই জানে। বাইরে থেকে যারা প্রার্থী বা ভোটার হন, তারা হলের ভেতরের প্রকৃত সমস্যা কোথায়, সে সম্পর্কে অবগত নন। তাই প্রশাসনের প্রতি আহ্বান থাকবে শুধু আবাসিক শিক্ষার্থীরাই যেন হল সংসদে ভোটার এবং প্রার্থী হতে পারে।
কাজী নজরুল হলের আবাসিক শিক্ষার্থী মো. এমরান বলেন, খসড়া প্রকাশের পূর্বে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি, আমাদের যে হল সংসদ আছে সেখানে শুধু আবাসিক শিক্ষার্থীরাই প্রার্থী এবং ভোটার হতে পারবে। কিন্তু, আমরা দেখেছি বারবার তাদের অবগত করার পরেও আজকে যে খসড়া প্রকাশ করা হয়েছে সেখানে এ বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ আবাসিক অনাবাসিক সকলে ভোট প্রদান করতে পারবে। আমরা বলতে চাই- আপনারা শিক্ষার্থীদের কোন মন্তব্যকে মূল্যায়ন না করে নিজেদের মনগড়া খসড়া প্রকাশ করেছেন। যারা হলের বাইরে আছে তারা হলের সমস্যা কীভাবে জানবে? প্রশাসনের এই অযৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তন করে আবাসিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার দাবি জানাচ্ছি।
কাজী নজরুল ইসলাম হলের আরেক আবাসিক শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এক নয়। কেন্দ্রীয় সংসদে সবাই ভোট দিলেও, হল সংসদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার শুধু আবাসিক শিক্ষার্থীদেরই থাকা উচিত। অনাবাসিকদের অন্তর্ভুক্ত করা হলে তা হলের প্রার্থীদের দায় তৈরি করবে এবং অতিরিক্ত ভোট কাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হবে। এটি হল সংসদ, কেন্দ্রীয় সংসদ নয়–তাই এখানে আবাসিকদের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ অক্টোবর) কুকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories