শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ, দোয়া চাইলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় অবশ্য মাঠের বাইরেই আছেন রিয়াদ। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।
গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে জ্বরে ভুগলেও পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এখন তার শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।
বলের আঘাতে প্রাণ গেল অস্ট্রেলিয়ার প্রতিভাবান ক্রিকেটারের
এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!
সকলের কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।
উল্লেখ্য, ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আঈসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা এই সাবেক অধিনায়ক এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানান। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যেতে পারে তাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories