শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নিবন্ধন পেলো ‘প্রবাস কথা’

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করা প্রবাসীদের বিশেষায়িত নিউজ পোর্টাল ‘প্রবাস কথা’ এখন সরকারি নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যম। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নিবন্ধন অনুমোদন করা হয়।
সরকারি নিবন্ধনের মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটি প্রবাসী কর্মরত আছেন, যারা প্রতিবছর বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে মানবপাচার, কর্মক্ষেত্রে অধিকারহানি, বৈষম্যসহ নানা বিপর্যয়ের মুখোমুখি হতে হয় অনেককে। এসব প্রবাসীর জীবনের বাস্তব গল্প ও অভিবাসন সংক্রান্ত সমস্যা তুলে ধরার উদ্দেশেই ২০১৫ সালের নভেম্বর মাসে অনুসন্ধানী সাংবাদিক মুনজুরুল করিম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রবাস কথা’র যাত্রা শুরু করেন।
শুরু থেকেই প্ল্যাটফর্মটি প্রবাসীদের সুখ-দুঃখ ভাগ করে নেয়ার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে জায়গা করে নেয়। বিশেষ করে করোনা মহামারী চলাকালীন সময়ে প্রবাসীদের জন্য তথ্যভিত্তিক সংবাদ ও সহায়ক পরামর্শ পৌঁছে দেয়ার ক্ষেত্রে ‘প্রবাস কথা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রবাসী সাংবাদিকতা ও সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে ব্র্যাক মাইগ্রেশনের পক্ষ থেকে ‘প্রত্যাশা অ্যাওয়ার্ড’ লাভ করে এই প্ল্যাটফর্ম। সম্প্রতি www.probashkotha.com ওয়েবসাইট চালুর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে নিয়মিত সংবাদ প্রকাশও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সরকারি নিবন্ধন পাওয়া উপলক্ষে প্রতিক্রিয়া জানিয়ে ‘প্রবাস কথা’র সম্পাদক ও প্রকাশক মুনজুরুল করিম বলেন, ‘প্রবাস কথা’ মূলত প্রবাসীদের জন্য নিবেদিত একটি গণমাধ্যম। তবে দেশের খবরও এখানে যথেষ্ট গুরুত্ব পাবে। কারণ প্রবাসীরা যে দেশেই থাকুন না কেন, তাদের মন পড়ে থাকে বাংলাদেশে।
সরকারি নিবন্ধন প্রাপ্তি অর্জনের এই মাইলফলক উপলক্ষে তিনি দেশের সকল প্রবাসী, শুভানুধ্যায়ী ও পাঠকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories