বিগ বস ১৯-এ সালমান খানের পারিশ্রমিক কত

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ শুরু হওয়ার পর থেকেই আলোচনা থামছে না সালমান খানের পারিশ্রমিক ও তার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে। কেউ বলছেন, ‘উইকএন্ড কা বার’–এর পর্বগুলো সঞ্চালনার জন্য সালমান নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুূপ। আবার অনেকে দাবি করছেন সালমান কিছু প্রতিযোগীর প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। এবার এসব গুঞ্জনের জবাব দিয়েছেন অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেগি।ঋষি […]

মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগে সহঅভিনেত্রীকে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন সতীশ শাহ

ভারতের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তার দীর্ঘদিনের সহঅভিনেত্রী ও বন্ধু রত্না পাঠক শাহকে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন। কাজের সূত্র ধরেই সতীশের রত্না পাঠক শাহর বন্ধুত্ব।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায় সতীশ মৃত্যুর মাত্র ৩ ঘন্টা আগে রত্নাকে হোয়াটসঅ্যাপ মজার বার্তা […]

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ করেন তারা।বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহিদ […]

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩ নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি

জাতিসংঘের ‘Youth as Catalysts of Change’ শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি। বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে তে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের মো. নওসাদ আলী, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শেখ সাকিবুর রহমান ও […]

নিবন্ধন পেলো ‘প্রবাস কথা’

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করা প্রবাসীদের বিশেষায়িত নিউজ পোর্টাল ‘প্রবাস কথা’ এখন সরকারি নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যম। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নিবন্ধন অনুমোদন করা হয়।সরকারি নিবন্ধনের মধ্য দিয়ে প্রবাসীদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হলো বলে […]

শুক্রবার থেকেই অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগেই গ্রাহকদের জানিয়েছিল, ৩০ অক্টোবরের পর কোনো জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি সিম সক্রিয় থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়া হবে। তাই শুক্রবার (৩১ অক্টোবর) থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধের পাশাপাশি সিম নিবন্ধন প্রক্রিয়াকে আরও নিরাপদ […]

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা দিনের […]

গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন কে ?

গাজীপুর-৬ নতুন সংসদীয় আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন-এমন প্রশ্নে এখন সরগরম স্থানীয় রাজনীতি। এই আসনে বিএনপির ১২ থেকে ১৪ জন নেতা-কর্মী নিজেদের উক্ত সংসদীয় আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিলেও দলীয় শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য ৮ প্রার্থীকে ধানের শীষের প্রচারণার জন্য ‘গ্রীন সিগন্যাল’ দিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।সম্প্রতি ঢাকার গুলশানে […]

বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান।রাষ্ট্রদূত […]

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশা মিলে না।বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় […]