জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম […]

নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে : ফখরুল

জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে […]

গাজায় ‘শক্তিশালী হামলা’ চালাতে নেতানিয়াহুর নির্দেশ

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নেতানিয়াহু গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন।নেতানিয়াহু অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে হামাস। গোষ্ঠীটি তাদের কাছে জিম্মি ব্যক্তিদের […]

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ রাফায় পাল্টাপাল্টি গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা আহতের ঘটনায় গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস।সেইসঙ্গে নিখোঁজ এক জিম্মির […]

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহতের ঘটনায় তার পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত […]

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার অনুমোদিত সীমান্ত পারাপার ব্যবস্থার আওতায় বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রতিটি লেনদেনে আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।এ লক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের অর্থ […]

টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো ২৩ হাজার ৫৭৩ টাকা, আজ থেকে নতুন দাম কার্যকর

দেশের বাজারে সবশেষ পাঁচ দফা দাম সমন্বয়ের মধ্যে চার দফাতেই কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে টানা চার দফায় কমানো হয়েছে মোট ২৩ হাজার ৫৭৩ টাকা। সর্বশেষ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে […]

গোলরক্ষক মার্তিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহীর মৃত্যু

ইতালির কোমো প্রদেশে ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক হোসেপ মার্তিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ৮১ বছর বয়সী এক হুইলচেয়ার আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যদিও মার্টিনেজ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে জরুরি সেবায় ফোন করেন এবং লোকটিকে সাহায্যের চেষ্টা করেন, কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই হুইলচেয়ার আরোহীর মৃত্যু হয়।ইতালীয় পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছে। জানানো […]

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক […]

শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমিনুল ইসলাম হলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।উপাচার্য প্রফেসর ড. এম আর কবির বলেন, এ ঘটনায় মামলা কে করবে এটা নিয়ে আমি […]