বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার অনুমোদিত সীমান্ত পারাপার ব্যবস্থার আওতায় বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রতিটি লেনদেনে আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।
এ লক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি উপকারভোগীদের কাছে আমদানিকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ করতে পারবে।
তবে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে- গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) নীতিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল।
এ ছাড়া, যেখানে বিদ্যুৎ ক্রয় লেনদেনের ক্ষেত্রে শুল্ক আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়া অনুসরণ করে অর্থ পরিশোধ করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories