দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে: রিজওয়ানা

জাতি গঠনে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকার চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বল ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ-ইউল্যাব অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রিজওয়ানা বলেন, আমাদের জাতি গঠনের ভিত্তিটা হচ্ছে সন্দেহ, কেউ এখানে কাউকে বিশ্বাস […]
মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

কোনো জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে ১০টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিজ্ঞপ্তিতে জানা যায়, একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন […]
প্রেশার থেকে স্ট্রোকের ঝুঁকি, কীভাবে এড়াবেন বিপদ? সমাধান জানালেন নিউরোসার্জেন

সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টসের নাম শোনেননি এমন মানুষ কম থাকলেও সেরিব্রাল স্ট্রোকের কথা প্রায় সবাই শোনেছেন। আবার স্ট্রোক থেকে মৃত্যুর কথাও প্রায় সবার জানা। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক কখনো ইঙ্গিত দিয়ে আসে না। আবার স্ট্রোক হওয়ার পর পরই হাসপাতালে যাওয়া না হলে ঝুঁকি থাকে।স্ট্রোক হলে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া না হলে অনেক ক্ষেত্রেই রোগীকে বাঁচানো যায় না। এ […]
টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস

দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মোস্থা” আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়, পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬ টায় অন্ধ্র প্রদেশ […]
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে এ কথা বলেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।এর আগে, এদিন সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী […]
ঐকমত্য কমিশন ঐক্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সালাহউদ্দিন আহমদ এমন প্রতিক্রিয়া জানান।তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আজকে তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। […]
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায় স্বীকার, জানালেন কারণ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার টেটসুয়া ইয়ামাগামি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) নারা জেলা আদালতে প্রথম শুনানিতে বিচারক যখন অভিযোগ পড়ে শোনান, তখন ইয়ামাগামি শান্ত স্বরে বলেন, ‘সব সত্য। আমি এটা করেছি-এ বিষয়ে কোনও সন্দেহ নেই।৪৫ বছর বয়সী ইয়ামাগামি ২০২২ সালের জুলাইয়ে নারায় নির্বাচনী প্রচারণার সময় শিনজো […]
৩ বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট

বিপুল সংখ্যক জামিন প্রদান করায় হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে শোকজ করা হয়েছে মর্মে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, বিপুল সংখ্যক […]
দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলারের ঘরে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২১৭৮ মিলিয়ন বা ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের সব শেষ তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২১৭৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ […]
আকাশছোঁয়া স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সৌদির

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী আয়োজনে পরিণত করার স্বপ্ন দেখছে আয়োজক দেশ সৌদি আরব। তারা এমন এক আকাশচুম্বী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে, যা ফুটবল দুনিয়া আগে কখনও দেখেনি।সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত এই স্টেডিয়ামটি নির্মিত হবে ১ হাজার ১৫০ ফুট উচ্চতার একটি গগনচুম্বী ভবনের ওপর, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ […]