কৃষক আন্দোলনে বৃদ্ধাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় ক্ষমা চাইলেন কঙ্গনা রানাওয়াত

চার বছর আগে কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সেই ঘটনায় দায়ের হওয়া মানহানির মামলায় সোমবার (২৭ অক্টোবর) পাঞ্জাবের এক আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি মন্তব্যটিকে ‘ভুল–বোঝাবুঝির ফল’ বলে উল্লেখ করে ক্ষমা প্রকাশ করেছেন।হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ঘটনাটি […]

দুই দশক পর ফের একসঙ্গে পর্দায় সালমান খান ও গোবিন্দ

দীর্ঘদিন বলিউডের পর্দা থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার রূপালি পর্দায় ফিরবেন তিনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, আবারও বড় পর্দায় ফিরছেন গোবিন্দ, আর তার সঙ্গে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান।একসময় পর্দায় দারুণ জনপ্রিয় ছিল এই জুটি। ২০০৭ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘পার্টনার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন […]

ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি ও হামলার বিচার দাবি উপাচার্যের

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘবদ্ধ হামলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা গুরুতর আহত ও জিম্মি হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম আর কবির।তিনি অভিযোগ করেছেন, রোববারের (২৬ অক্টোবর) ঘটনায় ড্যাফোডিলের ৬ জন শিক্ষার্থী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে […]

সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্স পড়ার সুযোগ

উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে স্বপ্নের জায়গা। পাহাড়-নদী আর মনোরম পরিবেশের এই দেশে পড়াশোনার পাশাপাশি মিলছে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণার অসাধারণ সুযোগ। সেই স্বপ্ন পূরণের পথ এবার খুলে দিয়েছে ইউনিভার্সিটি অব লুসান। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে।ইউনিভার্সিটি অব লুসান প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের […]

চালু হচ্ছে ইলন মাস্কের ভূগর্ভস্থ ‘দুবাই লুপ’পরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা

দুবাইয়ে ইলন মাস্কের বোরিং কোম্পানির নতুন প্রকল্প ‘দুবাই লুপ’ আগামী ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ বৈদ্যুতিক ও ভূগর্ভস্থ এই পরিবহন ব্যবস্থা মধ্যপ্রাচ্যের নগর পরিবহনে বিপ্লব ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ও বোরিং কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত এই লুপ প্রকল্পটি প্রথম ধাপে […]

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু খবর আসছে এবং শত শত ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময়ে ১০৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৩ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৬৭ হাজার ৪৬৪ জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) […]

মুফতি মুহিব্বুল্লাহ নিজেই নিজের ‘অপহরণ নাটক’ সাজিয়েছেন, পুলিশ বলছে-অভিযুক্ত হবেন খতিবই

মুফতি মুহিব্বুল্লাহর দাবি করা অপহরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের রিপোর্টে চরম অসঙ্গতি ধরা পড়েছে। তদন্ত শেষে এই খতিবের বিরুদ্ধেই অভিযোগপত্র দিতে চলেছে পুলিশ। পুলিশের অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ মিয়াজীর ‘অপহরণের’ ঘটনাটি শেষ পর্যন্ত নাটক হিসেবেই প্রমাণিত হতে চলেছে। গত ২২ অক্টোবর সকাল ৭টায় […]

গাজীপুর আদালতে ৩ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি “মিথ্যা” মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩ সম্পাদক সহ ২ সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে মিথ্যা মানহানির মামলার বিরুদ্ধে ও মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতির জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকারের […]

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের

রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় এই গন্ধ ছড়িয়ে পড়ে।তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের […]

বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল থাকায় দেশের ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। অধিদপ্তর বলছে, নিম্নচাপটি শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।নিম্নচাপটির […]