জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকেই ভোট, এই সংশোধনী বদলাতে ইসিতে বিএনপির চিঠি

জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের প্রতীকে লড়তে হবে এমন বিধান বাতিলের প্রস্তাবকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।রোববার (২৬ অক্টোবর) সকালে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে। বেঠক শেষে তারা আরপিওর ২১নং অনুচ্ছেদে পূর্বে কোনও সমস্যা […]

সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে মাসে পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন।রবিবার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। তিনি বলেন, তারেক রহমান ওমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন তিনি।তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে […]

জাতিসংঘ এখন কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।তিনি বলেন, সাম্প্রতিক বড় বড় যুদ্ধগুলো শুরু করেছে সেই দেশগুলোই যারা নিজেরাই নিরাপত্তা পরিষদের সদস্য, অথচ তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় নীরব দর্শক হয়ে আছে।শনিবার (২৫ অক্টোবর) […]

আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধের হুমকি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রোববার পর্যন্ত চলবে।প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই […]

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে আজ ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনে ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে আজ।রবিবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ হবে। ট্রাইব্যুনালে অন্য দু’জন সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল […]

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাতে ফলাফল প্রকাশ করা হয়ে।বিজ্ঞপ্তিতে বলা হয়ে, আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় […]

ঢাকার মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার, জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক

ঢাকা জেলার মানুষের গড়ে মাথাপিছু আয় বর্তমানে ৫,১৬৩ মার্কিন ডলার। যা সারাদেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুনের কাছাকাছি। এছাড়া দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক, আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে।শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) বা অর্থনৈতিক অবস্থান সূচক প্রণয়নবিষয়ক এক […]

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রশংসা কেড়েছে।আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, রিজার্ভের সঞ্চয় আইএমএফ-সমর্থিত কর্মসূচির একটি মূল লক্ষ্য। বিশেষ করে এখনো দেশটি পেমেন্ট ভারসাম্যের চাপের মুখোমুখি।তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাসে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। […]

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনায় বিসিসিআইয়ের প্রতিক্রিয়া

নারীদের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারও দাপুটে পারফর্ম করছে অজি মেয়েরা, একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে অ্যালিসা হিলির দল। তবে ভারতে চলমান এই প্রতিযোগিতার মাঝে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান […]

সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির তথ্য ইমিগ্রেশনে পাঠালো পুলিশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।ওসি বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেয়া হয়েছে। এতে ১১ […]