বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রশংসা কেড়েছে।
আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, রিজার্ভের সঞ্চয় আইএমএফ-সমর্থিত কর্মসূচির একটি মূল লক্ষ্য। বিশেষ করে এখনো দেশটি পেমেন্ট ভারসাম্যের চাপের মুখোমুখি।
তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাসে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে আমরা বিশেষভাবে স্বাগত জানাচ্ছি।
হেলব্লিং বলেন, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য এ মাসে বাংলাদেশে একটি আইএমএফ মিশন সফর করবে। মিশনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং মাঠপর্যায়ে মূল্যায়ন করবে। তবে তারা দেখবে এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।
আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি গত বছরের ১৯.৯৩ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৭.৪ বিলিয়ন ডলার বৃদ্ধি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories