বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায় স্বীকার, জানালেন কারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার টেটসুয়া ইয়ামাগামি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) নারা জেলা আদালতে প্রথম শুনানিতে বিচারক যখন অভিযোগ পড়ে শোনান, তখন ইয়ামাগামি শান্ত স্বরে বলেন, ‘সব সত্য। আমি এটা করেছি-এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
৪৫ বছর বয়সী ইয়ামাগামি ২০২২ সালের জুলাইয়ে নারায় নির্বাচনী প্রচারণার সময় শিনজো আবেকে নিজের হাতে তৈরি অস্ত্র দিয়ে গুলি করেন। ভিডিওতে দেখা যায়, তিনি পেছন থেকে কাছে গিয়ে দুটি গুলি ছোড়েন, যার একটি প্রাণঘাতী হয়।
শুনানিতে ইয়ামাগামি কালো ফুলহাতা শার্ট ও ধূসর প্যান্ট পরে হাজির হন। তিনি মাঝে মাঝে মাথা নাড়িয়ে বিচারকের বক্তব্য বুঝেছেন বলে জানান এবং ‘আইনি বিষয়গুলো তার আইনজীবীরাই দেখবেন’ বলে মন্তব্য করেন। খবর জাপান টাইমসের।
গুলিবিদ্ধ হয়ে ওই দিনই হাসপাতালে মারা যান জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল।
‘আবেনোমিকস’ নামে পরিচিত অর্থনৈতিক নীতির প্রণেতা এবং কট্টর পররাষ্ট্রনীতির জন্য খ্যাত শিনজো আবেকে হত্যার পর রাজনৈতিকভাবে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটির পর প্রকাশ্যে আসে শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইউনিফিকেশন চার্চের (যা ‘মুনিজ’ নামেও পরিচিত) ঘনিষ্ঠ সম্পর্ক।
ইয়ামাগামি তদন্তকারীদের জানান, তিনি আবেকে গুলি করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন, আবে ওই ধর্মীয় গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন, যার কারণে তার মা ও পরিবার আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। ইয়ামাগামির অভিযোগ, ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসেবে তার মা ওই চার্চে প্রায় ১০ কোটি ইয়েন (প্রায় ৬ লাখ ৬০ হাজার ডলার) দান করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories