বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজায় ‘শক্তিশালী হামলা’ চালাতে নেতানিয়াহুর নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নেতানিয়াহু গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন।
নেতানিয়াহু অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে হামাস। গোষ্ঠীটি তাদের কাছে জিম্মি ব্যক্তিদের মুক্তি বা তাদের মরদেহ বুঝিয়ে দিতে শর্ত মানছে না।
তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার সহায়তা নিয়েছে।
গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালায়। সেই থেকে প্রায় প্রতিদিনই হামলা চলছে। এতে আগের মতোই ঘটছে হতাহতের ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories