জাতিসংঘের ‘Youth as Catalysts of Change’ শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি। বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে তে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের মো. নওসাদ আলী, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শেখ সাকিবুর রহমান ও আশরাফুল ইসলাম জুবায়ের।
সারাদেশ থেকে নির্বাচিত ৮০ জন ফটোগ্রাফারের ৮০টি ছবি নিয়ে এই প্রদর্শনীটি আয়োজন করে ইউএন বাংলাদেশ। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ছবিগুলোর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে মো. নওসাদ আলী বলেন, জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক আয়োজনে সেরাদের তালিকায় স্থান পাওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি তরুণদের পরিবর্তনের দূত হিসেবে উপস্থাপন করতে চেয়েছি যারা ইতিবাচক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন আলো ছড়াচ্ছে। আমার কাজটি জাতিসংঘ ভবনে প্রদর্শিত হওয়ায় আমি সত্যিই আপ্লুত। এই স্বীকৃতি আমার জন্য শুধু অনুপ্রেরণাই নয়, বরং আরও দায়িত্বও এনে দিয়েছে আরও গল্প বলার, আরও পরিবর্তনের ছবি তোলার।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের বলেন, জাতীয় পর্যায়ে সেরা আলোকচিত্রীদের পাশে নিজের নাম দেখতে পাওয়ার অনুভূতিটা দারুণ। সকলের কাছে দোয়া প্রত্যাশী ভবিষ্যতে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।
Leave a Reply