শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ভোররাতে র‌্যাবের অভিযান, ২০ মামলার আসামি টুনটুন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার

মোহাম্মদপুরে অভিযান চালিয়ে হত্যাসহ ২০ মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-২ জানায়, গ্রেপ্তার টুনটুন নিজেও একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ৬ থেকে ৭টি হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। সে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের আপন ভাই।
গ্রেপ্তার টুনটুনের কাছে বেশ কয়েকটি অস্ত্র রয়েছে বলে অভিযোগ থাকলেও অভিযানের সময় কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি র‌্যাব

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories