জার্মানিতে গবেষণার সুযোগ পাবেন যেসব শিক্ষার্থীরা, আইইইএলটিএসের প্রয়োজন নেই

উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (এইচজেডবি) ঘোষণা করেছে তাদের সামার স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬–এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ গবেষণা কর্মসূচিতে অংশ নিতে পারবেন, তাও আবার আইইএলটিএস ছাড়াই। অত্যাধুনিক ল্যাব, আন্তর্জাতিক গবেষকদলের সঙ্গে কাজ, আকর্ষণীয় ভাতা সব মিলিয়ে এটি শিক্ষার্থীদের […]
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারাদেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি চলছে।দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকা চলে আসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ […]
হার্ট অ্যাটাক থেকে রক্ষায় ঘুমের ৪টি সহজ উপায় জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ

সুস্থতার মৌলিক স্তম্ভগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘুম। সুস্বাস্থ্য শুধু শরীরচর্চা ও খাদ্যাভ্যাসের ওপরই নির্ভর করে না। ঘুমের অভ্যাসও আপনাকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে থাকে। বিপরীতে কম ঘুম হলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলো প্রভাবিত হয়। ফলে নানা সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে প্রতি রাতে পর্যাপ্ত ঘুমানো গুরুত্বপূর্ণ।হৃদরোগের জন্য ঘুম কেন প্রয়োজনীয়:ঘুমের সময় হৃদপিণ্ডের কী […]
স্মার্টফোনে ফাস্ট চার্জিং সত্যি উপকারী নাকি বিপজ্জনক?

বর্তমান সময়ে প্রায় সব স্মার্টফোনেই ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। তাই স্মার্টফোনে ৩০ ওয়াট থেকে শুরু করে ১০০ ওয়াটের ওপর চার্জিং স্পিড এখন সাধারণ ব্যাপার। পাঁচ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা ফোনও বাজারে আছে। এত দ্রুত চার্জিং দেখে অনেকেই ভাবেন ফোন কি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে? সংক্ষেপে উত্তর সম্ভাবনা খুব কম। আর কেন তা […]
অবৈধভাবে ইতালি গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে: ইতালির রাষ্ট্রদূত

অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও অ্যালসেন্দ্রো। সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিস অডিটরিয়ামে এক সেমিনারে তিনি এ তথ্য জানান।অ্যান্তনিও অ্যালসেন্দ্রো বলেন, চলতি বছর ইতালিতে ১৮ হাজার মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে, যাদের অনেকের কাছে রাজনৈতিক আশ্রয়ের বিধিমোতাবেক যথাযথ কারণ বা কাগজপত্র নেই।বাংলাদেশ-ইতালির […]
পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা, দিচ্ছে শীতের আভাস

হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত ৭ দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।তেঁতুলিয়া আবহাওয়া […]
পূবাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল দ্বিতীয় স্ত্রী

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড খোরাইদ জয়নগর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠেছে তার ২য় স্ত্রী মিম আক্তার এর বিরুদ্ধে।ভিকটিম ওই যুবকের নাম আকাশ (২৫), সে গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার জয়নগর গ্রামের তোতা মিয়ার ছেলে।এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার (৯ নভেম্বর) ভোরে আকাশ তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাচ্ছিলেন, হটাৎ আকাশের চিৎকারে […]
টঙ্গী মিলগেট তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭টি গোডাউন পুড়ে ছাই

টঙ্গীর মিলগেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে অন্তত সাতটি তুলার গোডাউন। শনিবার (৮ ই নভেম্বর ২০২৫ ইং) বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেইট এলাকায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সময় লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা […]
ইছামতি বিল-ফসল,মাছ আর পদ্মফুলে সাজানো প্রকৃতির অপার সৌন্দর্য

মাগুরার মহম্মদপুর উপজেলার হৃদপিন্ডে যেন লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নহাটা এলাকার ইছামতি বিল।ঋতু বদলের সাথে সাথে বিলটির রূপও বদলায়।কখনো সবুজ ধানের মাঠে ভরে ওঠে,কখনো ঢেউ খেলানো জলে ছলছল করে দেশীয় মাছের আনাগোনা,আবার কখনো পদ্মফুলে সাজে যেন এক অপূর্ব জলরঙের ক্যানভাসবৃষ্টির মৌসুম এলেই চারদিকে ছড়িয়ে পড়ে পানির রাজত্ব।বিলের জমিতে ধানের চারা রোপণ শুরু হয়।স্থানীয় […]
মহম্মদপুরে ১৩০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

মাগুরার মহম্মদপুর উপজেলার চর-বড়রিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল (৪৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।রোববার সকালে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।আটক আশরাফুল বড়রিয়া গ্রামের মৃত সলেমান বিশ্বাসের পুত্র।পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়,আশরাফুল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে- জড়িত এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে […]