মাগুরায় দুদিন ব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহা-সম্মেলন অনুষ্ঠিত

ভক্তিময় পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো-২দিনব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন।নিত্য লীলায় প্রবিষ্ট প্রভুদান শ্রীল্১০৪ কুঞ্জ বিহারী দাস বাবাজী মহারাজের তিরোধান বিরহ মহোৎসব স্মরণে ও রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় মহাসম্মেলনটি ভক্ত-শ্রদ্ধালুদের মিলনমেলায় পরিণত হয়।শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে শনিবার গভীর রাত পর্যন্ত চলে এ মহাসম্মেলনের […]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, […]
মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়: আমীর খসরু

মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে নির্বাচনের জন্য বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্তও স্থগিত-স্থবির হয়ে আছে। কেন স্থগিত? বলে, আমরা নির্বাচনের পরে করব।রোববার (০৯ নভেম্বর) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে […]
কখন কোথায় আঘাত হানতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফাং ওয়াং

ফিলিপাইনে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফাং ওয়াং-এর অগ্রভাগ ইতোমধ্যেই দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে তাণ্ডব শুরু করেছে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার আঘাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এখন পর্যন্ত কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইকোল প্রদেশসহ বিস্তীর্ণ অঞ্চল।স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) রাতেই সুপার টাইফুনটির চোখ বা সেন্টার উত্তর লুজনের […]
৫ মামলায় সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন

হত্যাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।এর আগে একই দিন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন […]
রেমিট্যান্স পালে হাওয়া, ৮ দিনে এল ৯ হাজার ১৯৮ কোটি টাকা

চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ৪২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ হাজার ১৯৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৪২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা। রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ […]
সোমবার আসছেন হামজা, পরদিন সমিত সোম

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচে অংশ নিতে ঢাকা আসছেন হামজা চৌধুরী ও সমিত সোম। রোববার (৯ নভেম্বর) জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী সোমবার (১০ নভেম্বর) […]
আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় তরুণীর নামে মামলা করলেন অভিনেত্রী অনুপমা

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এর আগে শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকারই আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেয়ার ঘটনাও ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেত্রী অনুপমার বিকৃত […]
পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল।রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের ৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের মেয়াদ […]
ডেঙ্গুর থাবায় এ পর্যন্ত ৩১৩ প্রাণহানি, ঢাকার দুই সিটিতেই ২০০ মৃত্যু

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য […]