শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল।
রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের ৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের মেয়াদ শেষ হওয়ায় প্রফেসর ড. অনুপ কুমার মণ্ডলকে ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে বিধি মোতাবেক পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
অফিস আদেশ অনুযায়ী, তিনি পবিপ্রবির প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময়ে এই আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সঙ্গে প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল বলেন, “আমাকে ইকোনমিক্স ও সোসিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিভাগের কার্যাবলী আরও সহজ, দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করাই আমার উদ্দেশ্য। আমি আশা করি, সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আমাকে সহযোগিতা করবেন।
বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের শিক্ষকবৃন্দ ব্যবসা প্রশাসন অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদে কোর্স পরিচালনা করেন। এছাড়া বিভাগে বর্তমানে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম চলমান রয়েছে।
অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং বলেন, “আশা করি, বিভাগের সকল শিক্ষক ও সহকর্মীর পরামর্শে তিনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে বিভাগকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করবেন এবং অগ্রগতির পথে এগিয়ে নিবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল দীর্ঘদিন ধরে পবিপ্রবির ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগে শিক্ষকতা করে আসছেন এবং গবেষণা ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories